শেষ বেলায় ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:০৮

চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। জবাবে তৃতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

৫৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। 

এরপর ১৯ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। জাকির হাসান ৮ বলে ২ ও মাহমুদুল জয় ৭ বলে ৩ রান করে আউট হন। 

নাইট ওয়াম্যান হিসেবে ক্রিজে আসেন হাসান মাহমুদ। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৩২ রানে ৭ বলে ৩ রান করে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দিনের বাকী সময় পার করেন মুমিনুল হক।

দ্বিতীয় দিন শেষে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৬ বলে ৪ ও মুমিনুল ১০ বলে ৬ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাগিসো রাবাদা নেন ২টি উইকেট।  

ইত্তেফাক/জেডএইচ