ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এতে অংশ নেবে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজনে থাকছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা ও ইংরেজি), কুইজ কম্পিটিশন, পাবলিক স্পিকিং (ইংলিশ), বাংলা বারোয়ারি বিতর্ক, ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা, আঞ্চলিক বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক ইত্যাদি। এছাড়া থাকছে র্যালি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, এনডিএফ বিডির একেএম শোয়েব, মহাসচিব আশিকুর রহমান আকাশ ও কো-চেয়ারম্যান এবং জোন প্রধান মো. খলিলুর রহমান।
উল্লেখ্য, এনডিএফ বিডি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন। সারা দেশের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
আয়োজনে স্পন্সর পার্টনার গ্রিন এক্সিম গ্লোবাল লিমিটেড, মডা ইটালিয়ানা, ইবনে সিনা হসপিটাল সিলেট।
সিলেট অঞ্চলের এই মহা উৎসবে মিডিয়া পার্টনার চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক, বার্তা ২৪ ও রেডিও জাগো এফ এম।
