চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলো:জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের বাবলুর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র হূদয় ও একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের টিকরা গ্রামের সামশুদ্দিন দফাদারের ছেলে ভদু (৫৭)। গতকাল শুক্রবার বিকেলে  এ ঘটনা ঘটে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, মাঠে কাজ করার সময় বজ পাত ঘটলে ঘটনাস্থলেই হূদয় ও ভদু মারা যায়। দুই পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানান।