খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৩:৫২

এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, যুব দিবস উপলক্ষে এবার ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি নিয়েছে সরকার। এবারের কর্মসূচি কোনো লোক দেখানো হবে না।

এদিকে প্রতিটি খাল-নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে কয়েকশ স্বেচ্ছাসেবী নদী, জলাশয় ও খাল পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কার শুরু করেন।

ইত্তেফাক/কেএইচ