মুন্সীগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, নার্সদের মারধর 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৮:৪৭

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীর মৃত্যুর ঘটনায় একাধিক নার্সদের মারধর করেছে রোগীর স্বজনরা। জনদের অভিযোগ, চিকিৎসায় অবহেলার রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে চিকিৎসকদের দাবি, ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ৫ম তলায় ডেঙ্গু ওয়ার্ডে হাজেরা বেগম (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়। এর আগে গতকাল সকালে ভর্তি হন তিনি। 

ওই নারী মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। 


মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইত্তেফাক/কেএইচ