ডিএমপির চার কর্মকর্তার পদায়ন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ২৩:০৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সহকারী কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রোব ও সোমবার কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত পৃথক আদেশে এই পদায়ন করা হয়। 

আদেশে বলা হয়, গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপকমিশনার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও সহকারী কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম