নাট্যজন শান্তনু বিশ্বাস আর নেই

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:৩০

নাট্যকার, নাট্য নির্দেশক, সংগীত শিল্পী, গীতিকার, নাট্য অভিনেতা শান্তনু বিশ্বাস (৬৯) আর নেই। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই কন্যা রেখে গেছেন। শান্তনু বিশ্বাসের মৃত্যুতে চট্টগ্রামের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

শান্তনু বিশ্বাস মুক্তিযুদ্ধ পরবর্তীকালে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে নাটক লেখা, অভিনয় ও নির্দেশনা শুরু করেন। ১৯৭৬ সালের দিকে কয়েকজন নাট্যকর্মীসহ অঙ্গন থিয়েটার গড়ে তোলেন। ‘কালো গোলাপের দেশ’ তাঁর লেখা প্রথম নাটক। এর আগে তিনি ‘অঙ্গন’ এবং ‘গণায়ন’-এ অভিনয় করে সারাদেশে একজন শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মুক্তিযুদ্ধের ওপর ভিন্ন আঙ্গিকে লেখা তার নাটক ‘ইনফরমার’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়।