জাফর আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১৩ জুলাই তিনি মারা যান। কর্মজীবনে সরকারি কর্মকর্তা হিসেবে তিনি রাষ্ট্রপতির সচিব, তথ্য সচিব, পরিবেশ ও বন সচিব ও পরিকল্পনা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে ৪২টি বই লিখেছেন।
