শাহিদি-নবির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আফগানদের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৯

মাত্র ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আফগানিস্তান। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই তাসকিন আহমেদের আঘাতে ফের চাপে পড়ে আফগানরা। হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফগানিস্তান। ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানরা।  

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৭ রানে ৭ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। 

গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসা রহমত শাহকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অভিষিক্ত সেদিকউল্লাহ আতাল। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় আফগানরা। 

১৩ বলে ২ রান করা রহমতকে সাজঘরে ফেরান পেসার মোস্তাফিজুর রহমান। এরপর দ্রুতই আফগান শিবিরে আরও জোড়া আঘাত হানেন মোস্তাফিজ। অভিষিক্ত সেদিকউল্লাহ ও আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন তিনি। সেদিকউল্লাহ ২৯ বলে ২১ ও ওমরজাই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ ও গুলবাদিন নাইব মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। তবে দলীয় ৭১ রানে ৩২ বলে ২২ রান করে তাসকিন বলে সাজঘরে ফিরে যান নাইব। তার বিদায়ে ফের হোঁচট খায় আফগানিস্তান।

এরপর ক্রিজে আসা নবিকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন হাশমতউল্লাহ। এই দুই ব্যাটারের ব্যাটে একশো পেরোয় আফগানরা।  

ইত্তেফাক/জেডএইচ