বাসস
কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাত্ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার লন্ডনের মার্লবোরো হাউজে এই সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা করেন। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয় বলে গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে। সাক্ষাত্কালে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম এবং ভারতের হাইকমিশনার রুচি ঘনশ্যাম উপস্থিত ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের (সিএফএএমএম) বিশেষ বৈঠকে অংশ নিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
