সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
র্যাব-১১ চট্টগ্রামের বন্দর থানার হালিশহর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জের আদমজীর র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে আনা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. আশফাক-উর-রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিক (২৬), মো. রনি আহম্মেদ ওরফে রনি (৩১) ও মো. রিপন মন্ডল ওরফে রিপন (৩০)। গতকাল শুক্রবার অপারেশন অফিসার মো. জসিম উদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
