৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের উল্টো রথযাত্রা গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ মহাউত্সবের সমাপ্তি ঘটেছে। তবে মেলা চলবে মাসব্যাপি। গতকাল সন্ধ্যায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে যশোমাধবের রথকে হাজার হাজার ভক্ত রশি দিয়ে টেনে মাধবের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায়। এ সময় মেলায় আগত হাজার ভক্তবৃন্দ মাধবকে চিনি কলা ছিটিয়ে দেন।
ধামরাইয়ের এ রথমেলা হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। রথযাত্রা শেষ হলেও রথমেলা রথ পরিচালনা কমিটির পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারিতে রয়েছে বলে জানান ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
