পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁও-৩ আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হককে মহাজোটের নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে পীরগঞ্জ পৌর শহরে সোমবার তৃতীয় দিনের মত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের ডাকে নেতাকর্মীরা পীরগঞ্জ পূর্ব ও পশ্চিম চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সহ-সভাপতি কৃষ্ণ মহন রায়, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
