নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ফেদেরার

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:৪৩

রাফায়েল নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। সেন্টার কোর্টে শুক্রবার সেমি-ফাইনালে এই  জয় পান ফেদেরার। ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতে যান তিনি। শুক্রবার সেমি-ফাইনালে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। কিন্তু মোমেন্টাম ধরে রাখতে পারেননি। ফ্রেঞ্চ ওপেনের রাজা নাদালের বিপক্ষে ফেদেরারের এটি ষষ্ঠদশ জয়।