যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে ঘুর্ণিঝড় ব্যারি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো উপকূলে সৃষ্টি হওয়া ঘুর্ণিঝড়টি কয়েকদিন ধরে শক্তি সঞ্চয় করেছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। তারা বলেছেন, এটি উপকূলে ওঠার সময় হারিকেনের তীব্রতায় আঘাত হানতে পারে।
