ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভালো ও মন্দ দুটোই পেয়েছেন। আর দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দেশটির ক্ষমতা ছাড়ছেন তিনি। সামনের দিনগুলো তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তবে তার ক্যারিয়ারে সবচে ব্যর্থ অধ্যায় ব্রেক্সিট কার্যকর না করতে পারা।
সাক্ষাতকারে মে দাবি করেন, যে তিন বছর তিনি দায়িত্ব পালন করেছেন সেই সময়কালে তার ব্যর্থতার চেয়ে সফলতার হার বেশি। সামনে আরো অনেক কিছু করার ছিল। সেগুলো শেষ না করেই বিদায় নিতে হচ্ছে এজন্য ভীষণ ব্যথিত বলে জানান তিনি। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন থেরেসা মে। তার স্থলাভিষিক্ত হবেন বরিস জনসন কিংবা জেরেমি হান্ট।
