সাউথইস্ট ব্যাংকে বড় নিয়োগ, পদ ১৬০

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৩

বেসরকারি সাউথইস্ট ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন পদে একাধিক কর্মী নিয়োগে দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার আন্ডার রিটেইল ব্যাংকিং ডিভিশন

পদসংখ্যা: ১৬০

যোগ্যতা: স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫–এর মধ্যে ২.০০ এবং স্নাতক পর্যায়ে সিজিপিএ–৪–এর মধ্যে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ছয় মাস কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন–ভাতা: মাসিক বেতন ১৬,০০০ থেকে ২১,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস ও পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।
আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪।

ইত্তেফাক/পিএস