ট্রাফিক আইন লঙ্ঘন

রাজধানীতে দুই দিনে ৭৬ লাখ টাকা জরিমানা, ২১৬৬ মামলা 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৩

গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৬ লাখ ২৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ২১৬৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়াও দুই দিনে অভিযানকালে ১৮৪টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর ) ও শুক্রবার (৮ নভেম্বর) এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

শনিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ইত্তেফাক/আরএস