আফগানিস্তানে নারীদের একে অপরের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়নি বলে জানানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে আফগান সরকারের নৈতিকতা মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সম্প্রতি পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ খালিদ হানাফির একটি অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে নারীদের 'অন্য কণ্ঠস্বর শোনার উপর নিষেধাজ্ঞা'র খবর দিয়েছে।
আফগান নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এক ভয়েস রেকর্ডিংয়ে এএফপিকে নিশ্চিত করেছেন, এই প্রতিবেদন 'মস্তিষ্কহীন' এবং 'অযৌক্তিক'।
তিনি বলেন, একজন নারী আরেকজন নারীর সঙ্গে কথা বলতে পারে। সমাজে নারীদের পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে হবে। নারীদেরও চাহিদা (কথা বলার) আছে।
তবে আফগানিস্তানে নারীদের জনসমক্ষে উচ্চস্বরে কবিতা আবৃত্তি ও গান গাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কয়েকটি প্রদেশে টেলিভিশন ও রেডিও সম্প্রচারে নারীদের কণ্ঠস্বর নিষিদ্ধ করা হয়েছে।
