এই সময়ের ছড়া

দু হাত তুমি বাড়িও

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:২২

 

বানের জলে ভাসছে মানুষ

গরু-ছাগল পাখিও

ওদের দিকে তাকিও

ওদের খবর রাখিও!

ওদের এমন দুঃসময়ে

ওদের পাশে থাকিও।

 

বিবেক যদি জাগে তোমার

ওদের পাশে দাঁড়িও,

ওদের তরে উদার হয়ে

দু হাত তুমি বাড়িও।