বানের জলে ভাসছে মানুষ গরু-ছাগল পাখিও ওদের দিকে তাকিও ওদের খবর রাখিও! ওদের এমন দুঃসময়ে ওদের পাশে থাকিও। বিবেক যদি জাগে তোমার ওদের পাশে দাঁড়িও, ওদের তরে উদার হয়ে দু হাত তুমি বাড়িও।