গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বজ পাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চারজন। পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ মারা গেছে চার জন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ পাতে এক ব্যক্তি ও তার ১০ বছরের ছেলের মৃত্যু হয়।
বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, শনিবার পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চার জনের মৃত্যু ঘটেছে। জানা গেছে, গতকাল দুপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে কৃষক মোতালেব সরদার (৫৫) ,তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফকে (১৮) সঙ্গে নিয়ে পাট ধোয়ার জন্য পাশের জলাশয়ে যান। এসময় বজ পাতে তাদের তিনজনেরই মৃত্যু হয়। একই সময়ে পাচুড়িয়া গ্রামের ফকিরউদ্দীনের ছেলে রহম আলীও (৫৫) বজ পাতে মারা যান।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ পাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হারিদুল ইসলাম (৪৫) এবং তাঁর ছেলে তারা মিয়া (১০) গতকাল সকালে বৃষ্টির মধ্যে একটি ছোট নৌকা নিয়ে পার্শ্ববর্তী বৌলাই নদীতে মাছ ধরতে যান। সকাল সাড়ে নয়টার দিকে আকস্মিক বজ পাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদগ্রামে গতকাল বিকালে বজ পাতে তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন– মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের গোলাম রসুলের ছেলে মোহাম্মদ হুদা (৩৫), মকবুল হোসেনের ছেলে আলামিন হোসেন (৩০) ও বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)।
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা জানান, গোদাগাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ২টার দিকে উপজেলার মাছমারা বেনীপুর গ্রামের দুরুল হোদা (৫০) মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, নিকলীর সাজনপুর হাওরে গরুকে ঘাস খাওয়ানোর সময় বজ্রপাতে গরুসহ আ. হাসিম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ও বওলা ইউনিয়নে বজ পাতে দুজনের মৃত্যু হয়েছে এবং তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নে মারা গেছেন একজন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মূষলধারে বৃষ্টির সময় পয়ারি গ্রামে মাঠে ছাগল আনতে গিয়ে জামাল উদ্দিন (৪২) নামে একজন বজ পাতে মারা যান। এ সময় তার ছাগলটিও মারা যায়। অন্যদিকে বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে (১৭) গতকাল মাঠে হাঁসের ছানা নিয়ে গেলে আকস্মিক বজ পাতে মারা যায়। অপরদিকে তারাকান্দার ধলিরকান্দা গ্রামে চাঁন মিয়া (৫৮) বিলে মাছ ধরার সময় বজ পাতে মারা যান।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ পাতে চৈতন কোচ (১৮) নামে এক যুবক মারা যায়। আহত হয় তার বড়ো ভাই মন্ কোচ (২০)।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে গতকাল সকাল ১০টার দিকে বজ পাতে এনামুল হক (২২) নামে এক কৃষক মারা গেছেন। রংছাতি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, সন্ন্যাসীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনামুল হক গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলাকালে বাড়ির পাশে পতিত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যাওয়ার পথে সকাল ১০টার দিকে হঠাত্ বজ পাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এনামুলকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘায় বজ পাতে নারীসহ আহত তিন, মহিষের মৃত্যু
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে রাজশাহীর বাঘায় বজ পাতে দুই নারী ও এক পুরুষ গুরুতর আহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছে একটি মহিষ। শনিবার দুপুরে বৃষ্টি চলাকালে উপজেলার পৃথক তিনটি স্থানে এই ঘটনা ঘটে। বজ পাতে আহতরা হলেন : বাঘা উপজেলার কলিক গ্রাম এলাকার মুক্তার হোসেনের ছেলে রাসেল, একই উপজেলার চাঁদপুর গ্রামের বাবুলের স্ত্রী হেনা বেগম ও খুদে ছয়ঘটি গ্রামের আব্দুল মালেকের স্ত্রী বুলু বেগম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বজ পাতে মৃত মহিষটি কলিক গ্রাম এলাকার মুক্তার হোসেনের ছেলে রাসেলও একই সময়ে আহত হয়।
