দৌলতপুরে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৮

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক রবিউল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে রিফাইতপুর ইউনিয়নের দৌলতপুর-মিরপুর সড়কের সংগ্রামপুর-গলাকাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পার্শ্ববর্তী নারায়নপুর গ্রামের তোফা ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিউল ইসলাম বাজার করে দৌলতপুর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।  

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/এসএএস