মশুরীখোলা আন্জুমানে আহ্সানিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৬

মশুরীখোলা দরবার শরীফে সুন্নীয়াতের অগ্রযাত্রাকে বেগবান করা ও দরবার শরীফের বিভিন্ন কার্যাবলিকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘মশুরীখোলা আন্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ’ নামে একটি ত্বরীকতভিত্তিক অরাজনৈতিক সংগঠনের গত ১১ জুলাই ২০১৮ অভিষেক হয়। গত বৃহস্পতিবার বাদ জোহর থেকে দরবার শরীফে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের গদিনশিন পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ্ মুহাম্মদ আহছানুজ্জামান (মা জি আ)। অনুষ্ঠানে দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ হাবিবুল্লার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ বদরুদ্দোজা জুনায়েদ। এছাড়াও হজরত শাহ আহ্সানুল্লাহ (রহ) এর সিলসিলার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান। প্রধান অতিথির বক্তব্যে দরবার শরীফের গদিনশিন পীর সাহেব কেবলা বলেন, সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা হজরত কেবলা শাহ্ আহ্সানুল্লাহ (রহ) এর খোলাফাবৃন্দ, ভক্ত, মুরিদদের মশুরীখোলা আন্জুমানে আহ্সানিয়া বাংলাদেশ এর মাধ্যমে এক করে আউলিয়া কেরামের আদর্শকে বাস্তবায়ন করাই মূল উদ্দেশ্য। —প্রেস বিজ্ঞপ্তি