৩৯৯৫৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৭

সরকারি ও বেসরকারি উদ্যোগে ১০৯টি হজফ্লাইট ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল ঢাকায় হজ অফিসের ৯ম বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশের ৫৪টি হজফ্লাইট ও সৌদি এয়ার লাইন্সের ৫৫টি হজফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। শুক্রবার পর্যন্ত ১০৯টি বিমানে ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রীর মধ্যে ৪ হাজার ১৮৫ জন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭শ ৬৮ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন।

প্রথমবারের মতো সৌদি আরবের ঢাকায় বাংলাদেশ বিমানবন্দর থেকে চালু হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারছেন। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম মন্ত্রণালয়  জানিয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট এবং আগামী ১৭ আগস্ট থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।