যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কিশোর বয়সেই সচেতন করতে হবে

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৭

সেমিনারে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোতে কিশোর বয়স থেকে সবাইকে সচেতন করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, বাল্যবিয়ে, মা ও শিশুর মৃত্যু অথবা এইডসের মতো ক্ষতিকর বিষয়গুলোতে বাংলাদেশের মানুষকে পুরোপুরি রক্ষা করতে তরুণরাই বেশি অবদান রাখতে পারে। তরুণদের সচেতন করার মধ্য দিয়েই দেশে এ সাফল্য আসতে পারে। সম্প্রতি রাজধানীর আফতাব নগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘সোস্যাল রিলেসন্স বিভাগ’ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আয়োজক বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মোবারক হোসেন খানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রোগ্রাম অফিসার মাইংসংশিন লি, উন্নয়ন বিষয়ক কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।