বরিশাল অফিস
জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সভা করেছে ঐক্য-ন্যাপ বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দরা। গতকাল শনিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের দ্বিতীয় তলার একটি কক্ষে তারা প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য রাখেন ঐক্য-ন্যাপ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার নুরুল ইসলাম, জেলা কমিটির সহ-সভাপতি শামসুন নাহার, মুলাদী উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলার সহ-সভাপতি মো. আবদুল হক হাওলাদার প্রমুখ। এতে বক্তারা বলেন, সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। এ সময় তারা দুঃশাসন রুখে দাঁড়ানোর জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বরিশালে জাল টাকাসহ একজন আটক
বরিশাল নগরীতে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. ছালাম শেখ (৪০)। সে ঝালকাঠি জেলার পরমহল গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। গতকাল শনিবার সকালে নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় আটককৃতের কাছ থেকে ৫০০ টাকার মোট সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
