এই ছবির মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন: মুশফিকুল ফজল আনসারী

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২৩:১১

সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক ও বাংলাদেশি বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী সেনাকুঞ্জের অনুষ্ঠানের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ছাত্র আন্দোলনের নেতাদের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কেবল দিনের সেরা ছবিই নয়; এর মাঝেই নিহিত বিপ্লবের স্পন্দন, দ্রোহের ডাক, ত্যাগ-তিতিক্ষার গল্প, আর অবর্ণনীয় দুঃখ পেরিয়ে বাংলাদেশের উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি’।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় একযুগ পর অংশগ্রহণ করেন।

সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে, বেগম খালেদা জিয়াকে আমন্ত্রিত করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস পাশাপাশি চেয়ারে বসে কুশল বিনিময় করেন। এ সময় খালেদা ‍জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেন তরুণ ৩ উপদেষ্টা। তারা হলেন, উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

ইত্তেফাক/এসকে