মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নামে ফেসবুকে কুরুচিপূর্ণ কথা লেখায় থানায় জিডি

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৯

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী ওরফে রাজীব গতকাল শনিবার বিকালে ওই সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ‘মকটেল হোসাইন মুক্তি’ নামের একটি ফেসবুক আইডিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নামে একাধিকবার অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।