চকরিয়ায় গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত    

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩০

কক্সবাজারের চকরিয়ায় একটি গাড়ির  ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিযা উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে ঘটেছে এ দুর্ঘটনা। 

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। 

ওসি আরিফুল আমিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুই যুবক মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে ফিরছিলেন। নিহত দুইজনের পরিচয় সনাক্তে খোঁজ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় এখনো সেটি সনাক্ত করা যায়নি।’

ইত্তেফাক/এএইচপি