তালায় ১১টি শিকারি পাখি উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৪

দুই জনের জরিমানা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি ঘুঘু, দুইটি ঘুরঘুরি ও দুইটি ডাহুকসহ ১১টি শিকারি পাখি উদ্ধার করে। এ সময় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাঁচাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। শুক্রবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক তিনি তালা ও পাটকেলঘাটা থানা এলাকায় উক্ত অভিযান পরিচালনা করেন।