ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার রাত ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এদিকে খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা সূত্রে জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (ভারপ্রাপ্ত আরএমও) আনাস ইবনে মালেক জানান, রাতে বহির্বিভাগ ভবনে আগুন দেখে প্রথমে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পরে তিনি বিদ্যুত্ বিভাগে আগুন লাগার বিষয়টি অবগত করে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করান।
