রামগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শোহরাব হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে অভিযুক্ত শোহরাব হোসেনকে আটক করা হয়। আটককৃত শোহরাব নোয়াপাড়া গ্রামের পুরান বাড়ির ইমাম হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পুরান বাড়িতে। এ ব্যপারে স্কুলছাত্রীর মা শুক্রবার রাত ১০টায় রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

শুক্রবার বিকেলে মেয়ে রামগঞ্জ থানা পুলিশে জানালে রামগঞ্জ থানা পুলিশের এস আই কাউসারুজ্জামান সন্ধ্যা ৭টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় শোহরাব হোসেনকে নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে আটক করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শোহরাব হোসেনকে আটক করেছি। এ ব্যাপারে রাত ১০টায় স্কুলছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ধর্ষণের আলামত সংগ্রহে স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর সদর হসপিটালে প্রেরণ করা হয়েছে।