বরিশাল অফিস
বরিশালে দিনব্যাপী বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক অধিদপ্তরের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে প্যানেল ডিসকাশন পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. মো. আবদুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প পরিচালক মোসাম্মত্ রায়হানা তসলীম, প্রাথমিক শিক্ষা দপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন, বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহিম প্রমুখ।
অ্যাম্বসেডর সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান আগের তুলনায় শতভাগ বেড়েছে, প্রতিটি বিদ্যালয়, কলেজ এমনকি প্রাইমারি স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতা বজায় রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল শিক্ষককে পাঠদান করার আহবান করেন অতিথিরা।
