খুলনা অফিস
খুলনা মহানগর জাতীয় পার্টি (জেপি) ও জেলা জাতীয় পার্টির (জেপি) আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মহানগর পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি অশোক কুমার বসু।
সভায় নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি ও মাদক প্রতিরোধে সরকার জিরো টলারেন্স অবস্থান নিয়েছে। একইভাবে ধর্ষণকারীদের বিরুদ্ধেও সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণকারীর বিরুদ্ধে কঠোরতম আইন প্রণয়ন করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ। বক্তৃতা করেন রেবা খাতুন, মো. হাবিবুর রহমান, মো. শাহিন হোসেন, মো. মাসুম শেখ, মো. সুরুজ সরদার, মহানগর ছাত্র সমাজের সভাপতি মো. নাজনুল হুদা, আবু হোসেন, আবু হাসান ও শ্রমিক পার্টির বাবু তপন কুমার, আকিজুজ্জামান রিপন, শ্রী শংকর বিশ্বাস, চিন্ময় রায়, মো. হায়দার, মো. বাচ্চু হাওলাদার, ইমাদুল, জোহরা খাতুন, অমিত বসু, মহিউদ্দীন আহম্মেদ, পারভীন ডাক্তার, শামীম আরা পারভীন, রিনা রহমান, খাদিজা পারভীন, শায়েলা আফরিন, প্রদীপ রায়, আব্দুল কালাম প্রমুখ।
অপরদিকে, গতকাল শনিবার সকালে জেলা আইনজীবী সমিতির কক্ষে জেলা জাতীয় পার্টির (জেপি) আইনজীবী ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাজহার উল ইসলাম মিলন।
সভায় বক্তারা বলেন, এবার পুলিশ নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগ করা হয়েছে। সব ক্ষেত্রেই এ রকম স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি করতে হবে।
বক্তৃতা করেন জেপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হাওলাদার, জেলা জেপির মহিলাবিষয়ক সম্পাদিকা ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার, সহসভাপতি অ্যাডভোকেট আসাবুর রহমান, ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আয়শা খাতুন লাকী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাবিরা সুলতানা লাকী, অ্যাডভোকেট শারমিন মালিহা মুক্তি প্রমুখ।
