স্পোর্টস রিপোর্টার
গতকাল কমলাপুর স্টেডিয়ামে জেএফএ কাপ ফুটবলে আরো দুটি হ্যাটট্টিক হয়েছে। কালকের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ময়মনসিংহ জেলা ৬-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়েছে। সিমনের ৫ গোল, অন্য গোলটি করেন রোকসানা। অন্য খেলায় রংপুর ৪-০ গোলে মানিকগঞ্জকে হারিয়েছে। শরমিলা শারমিন গোল করেন।
