সাঈদ সাহেদুল ইসলাম
টেরটা পেতে পারেন—টের!
কারণ, যত লোডশেডিং হয়
শুনছি তখন—আবার নাকি
বাড়বে রে দাম—কারেন্টের!
কারোর না হয় আয় আছে।
এসির ভেতর থেকেও যারা
বেশ আরামেই পেটটা ভরে
খায় বাঁচে।
আমরা গরিব—করব কী?
চালে, ডালে—সবকিছু শেষ
মানব এত দাম বাড়ানোর
পর্ব কি?
তাই সে কেরোসিন জ্বালো।
সাধ্য মতন খরচ বাদে—
কেরোসিনের কম আলোতে
রাত কাটালেই—দিন ভালো!
