পাঠকসংখ্যায় লিখুন

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৯

ঠাট্টা’র এবারের পাঠকসংখ্যার বিষয়— ‘ও বন্ধু গো’। জীবনে চলার পথে আমাদের অনেক বন্ধু হয়। এদের মধ্যে কিছু থাকে দুধের মাছি আবার কিছু সত্যিকারের বন্ধুত্ব মেলে। একসময় বন্ধুত্ব তৈরির অন্যতম মাধ্যম ছিল পত্রমিতালি। এখন জাস্ট ফ্রেন্ড আর ভার্চুয়াল বন্ধুত্বের যুগ। কেমন হয় এই যুগের বন্ধুত্ব? সেই আগের মতো হাসি-ঠাট্টা কি জমে? জমলে সেগুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। বন্ধু বিষয়ে আপনাদের মজার সব লেখা নিয়েই আমরা সাজাব একটি পূর্ণাঙ্গ ঠাট্টা। লেখা পাঠান আগামী ২৩ জুলাইয়ের মধ্যে। আর ই-মেইলে লেখা/কার্টুন পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টের জায়গায় ‘পাঠকসংখ্যা-ও বন্ধু গো’ কথাটি উল্লেখ করতে হবে। 

 

বি.দ্র. : পাঠক সংখ্যায় আপনাদের থেকে গঠনমূলক আইডিয়া, রম্য গল্প, মজার অভিজ্ঞতা প্রত্যাশা করছি। ছড়া যথাসম্ভব কম পাঠাবেন।  -বি.স.