কোপা আমেরিকার ফাইনাল ফ্যাক্ট

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৯

 

সম্প্রতি শেষ হলো কোপা আমেরিকা ২০১৯ এবং এতে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এবার এই কোপা আমেরিকার ফাইনাল নিয়ে জনগণের অবস্থা কী রকম ছিল, তা জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ

দোস্ত, আমাদের ব্রাজিল তো কোপা চ্যাম্পিয়ন হলো। তোদের আর্জেন্টিনার কী অবস্থা?

আর্জেন্টিনা ১৪ বার কোপা চ্যাম্পিয়ন হইছে। তোরা আগে আমাদের সমান কোপার কাপ নে, তারপর কথা বলিস।

ব্রাজিল জিতে যাওয়াতে কষ্টে আছে আর্জেন্টিনার সমর্থকেরা।

তোগো মেসি নাকি খুব ভালো খেলে? তাহলে লাল কার্ড খাইল কেমনে?

তোদের মতো ব্রাজিলের সাপোর্টারেরা যাতে মেসিরে নিয়ে একটু সমালোচনা করতে পারিস, সেজন্য ও ইচ্ছা করে লাল কার্ড খাইছে।

মেসি লাল কার্ড পাওয়াতে আনন্দে আছে ব্রাজিলের সমর্থকেরা।

 

ভাই, আপনার ব্রাজিল তো কাপ নিল। এবার ট্রিট দেন।

ট্রিট দিব, তবে ব্রাজিল কাপ নেওয়ার জন্য নয়, বরং আর্জেন্টিনা হারার জন্য ট্রিট দিব।

ব্রাজিল ফ্যানরা ব্রাজিল জিতলে যতটা খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় আর্জেন্টিনা হারলে।

ব্রাজিল কাপ নিছে কিন্তু এখন এমন ট্রল বানাতে হবে যাতে আর্জেন্টিনার সমর্থকেরা কষ্ট পায়।

তোরা তো স্বার্থপর। এজন্য ব্রাজিলের খেলার থেকে ফেসবুকের ট্রল নিয়ে বেশি চিন্তা করিস। আমাদের মতো আর্জেন্টিনার ফ্যান হও। তাহলে জীবনে অনেক দুঃখে মনকে সান্ত্বনা দিতে পারবি।

ব্রাজিলের সমর্থকেরা ব্রাজিলের ম্যাচ খেলার চেয়ে ফেসবুকের ট্রল নিয়ে বেশি চিন্তিত থাকে।