‘ব্রেইনওয়াশ’

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৫০

 

এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ব্রেইনওয়াশ’ শেষপর্ব। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, জেনী, মনিরা মিঠু, জুঁই করিম, জামিল হোসেন, নূরে আলম নয়ন, আহসানুল হক মিনু প্রমুখ। এই পৃথিবীর সবাই কমবেশি ব্রেইনওয়াশ হয়। কেউ কম বোঝে, কেউ বেশি বোঝে। যাঁরা বেশি বোঝে তাঁরা কম বোঝা মানুষটির ব্রেইনওয়াশ করতে ব্যস্ত থাকে। আবুলও তেমনি একজন মানুষ, যাঁর প্রতিনিয়ত ব্রেইনওয়াশ হয়। আবুলের মা-বাবা, প্রেমিকা বিউটি, বন্ধু-বান্ধুবসহ গ্রামের সবাই এটা জানে। এমনকি আবুল নিজেও জানে। তবুও সে প্রতিনিয়ত বিভিন্ন চরিত্রের মাধ্যমে ব্রেইনওয়াশ হতেই থাকে। আর এ নিয়ে গ্রামে প্রায়ই ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যথারীতি বিচার-সালিশ বসে গ্রামের মহিলা চেয়ারম্যানের বাড়িতে। একদিন গ্রামে আসেন একজন সুন্দরী শিক্ষিকা। আবুলের সঙ্গে ঘটনাক্রমে তাঁর পরিচয় হয়। শুরু হয় নতুন গল্প।