তারকাদের বিশ্বকাপ ভাবনা

‘জয় যে দলেরই হোক খেলা হবে জমজমাট’

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৫০

এবারের বিশ্বকাপ ফাইনালটা অন্যবারের চেয়ে ভিন্ন। এমন দুটি দল ফাইনালে উঠেছে যাদের ঘরে এখনো বিশ্বকাপেরে ট্রফি যায়নি। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড মুখোমুখি হবে আজ। এবারের আসরের শুরু থেকেই সম্ভাবনার জায়গায় ছিল এই দুটি দল। তবে ফাইনাল পর্যন্ত দেখা যাবে তাদের এ নিয়ে দ্বিমত থাকলেও এবার দুটি দলের খেলাই ছিল প্রশংসনীয়। এবার ইংল্যান্ডের ট্রফি নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন পর্যন্ত ইংল্যান্ড দলের অবস্থা বিগত যেকোনো সময়ের চেয়ে বেশ ভালো। শুধু স্বাগতিক দেশ হিসেবে নয়, যোগ্য দল হিসেবে ইংল্যান্ড কাপ জিততে পারে। তবে নিউজিল্যান্ডও কম নয়। উইলিয়ামসনের দলটি বেশ পরিণত ক্রিকেট খেলেছে এবার।

 

লেখক:অভিনেতা