কোটালীপাড়া মুক্ত দিবস পালিত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুত্ফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক কমান্ডার সামচুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক, মুক্তিযোদ্ধা সহাদেব বৈদ্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম রফিকুল ইসলাম তালুকদার, বুলবুল হাজরা, ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া।
ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন
ঠাকুরগাঁও প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে এই দিবসের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতেরা বেগম প্রমুখ।
উপকূলীয় পানিসম্পদ ব্যবস্থাপনা ফোরামের মতবিনিময়
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা উপকূলীয় অঞ্চলে পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ঘরে-ঘরে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরা জেলার তালায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় পানিসম্পদ ব্যবস্থাপনা ফোরামের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী গুলশাহানারা খাতুন, ভূমিজ ফাউন্ডেশনের মহাদেব দাস, সুশীলনের প্রতিনিধি এসএম জাবেদ, সঞ্জীবন পরিচালক শেখ শফিউল হোসেন, প্রতীক্ষা ফাউন্ডেশনের সুমন সেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা জয়ন্তী রানী দাস, স্বনির্ভর পরিচালক শাহাজন মোড়ল, মৃর্ত্তিকা পরিচালক আব্দুস সালাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধি আজাদ রহমান, আশ্রয়ণ ফাউন্ডেশনের টিপু সুলতান ও মুক্তি ফাউন্ডেশনের আবুল কালাম প্রমুখ।
আগৈলঝাড়ায় বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা যথাযোগ্য মর্যাদায়, বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের সভা।
গতকাল সোমবার নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, মুক্তিযোদ্ধা আব্দুস রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমান্ডার সিরাজুল হক সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রধান শিক্ষক জহিরুল হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার প্রমুখ।
বড়াইগ্রামে বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে গতকাল সোমবার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা পারভীন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, আব্দুস সালাম খান ও অধ্যাপক আব্দুল আলীম এবং বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক প্রমুখ।
