বয়স ৫০ হলেও বিদেশি ব্যাংকে চাকরির সুযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২:২৪

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ কান্ট্রি অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে চিফ কমপ্লায়েন্স অফিসার পদে বাংলাদেশি কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (চিফ কমপ্লায়েন্স অফিসার)

পদসংখ্যা: ১

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ভালো ফলাফলসহ এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের প্রফেশনাল সার্টিফিকেট এসিএএমএস/এসিএফসিএস/এসিএ/এফসিএ/এসিএমএ/এফসিএমএ/এসিসিএ/সিএফএ/সিএ/সিআইএমএ/সিএমএ/সিআইএসএ কোর্সসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। 

যেকোনো বাণিজ্যিক ব্যাংকে কমপ্লায়েন্স বিভাগে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার ও বিভিন্ন ধরনের নির্দেশনার বিষয়ে ধারণা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৫০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: কান্ট্রি অফিস, ঢাকা

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর ২০২৪।

ইত্তেফাক/পিএস