পশ্চিম তীরে সংঘর্ষে ফিলিস্তিনি শিশু গুলিবিদ্ধ, বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:১৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষকালে এক  ফিলিস্তিনি শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনিরা ব্যাপক বিক্ষোভ করেছে। খবর এএফপির

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার নাম আবদেল রাহমান শতাবি। পশ্চিম তীরের নাবলুসের কাছে কাফর কাদ্দামে সংঘর্ষ চলাকালে সে আহত হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, কাফর কাদ্দামের বাসিন্দারা যখন সেদিন ইসরাইলের পাশ ঘেঁষে একটি সড়কে বিক্ষোভ করছিল, সে সময়ই ঐ শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র জানান, ঐদিন ‘দাঙ্গায়’ প্রায় ৬০ জন অংশগ্রহণ করে। তিনি আরো জানান, দাঙ্গাকারীরা রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।