বিজেপিতে যাচ্ছেন ধোনি?

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:৩১

অবসরের পর রাজনীতিতে ঢুকতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়েই রাজনীতির মাঠে অভিষেক হচ্ছে তার।  বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় পাসওয়ান নিজে ধোনির রাজনীতিতে আসার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ধোনি তার বন্ধু হলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্রিকেটারের অবসরের পরে। -ইন্ডিয়ান এক্সপ্রেস