শপথ নিলেন ইমরান ও ইন্দিরা

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:৩৮

মন্ত্রিসভায় নতুন দায়িত্ব নিতে শপথ নিলেন ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুজনকে শপথ পড়ান।

ইমরান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি পূর্ণ মন্ত্রী হলেন। আর ইন্দিরা প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ হলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

রাষ্ট্রপিত মো. আব্দুল হামিদ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। ছবি: ফোকাস বাংলা

আরো পড়ুন: নুসরাতের মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলছে: পিবিআই প্রধান

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করেন।

ইত্তেফাক/এমআই