সোনালী ব্যাংকের সিলেট জিএম অফিসের আয়োজনে রাষ্ট্রায়ত্ত্ব চার ব্যাংকের বিভাগীয় ও অঞ্চল প্রধানদের নিয়ে এসএমই ঋণ বিতরণ এবং খেলাপি ঋণ আদায়ের প্রতিবন্ধকতা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও সোনালী ব্যাংকের পরিচালক মো. ফাজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম