এখন থেকে বিকাশে করা যাবে পাঠাও রাইডের পেমেন্ট। এ বিষয়ে সম্প্রতি বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং পাঠাও এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার হুসাইন এম ইলিয়াস এক চুক্তিতে স্বাক্ষর করেন। বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন