ইত্তেফাক রিপোর্ট
ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না ৩৬টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে স্প্রেড সর্বোচ্চ ৪ শতাংশীয় পয়েন্ট হতে পারবে। কিন্তু আলোচিত ৩৬ ব্যাংকের স্প্রেড ৪ শতাংশীয় পয়েন্টের উপরে। এগুলোর মধ্যে আবার ৭ টি ব্যাংকের স্প্রেড সীমা ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এমন চিত্র দেখা গেছে।
উলেখ, বাংলাদেশ ব্যাংক গত ৩০ মে স্প্রেড ৪ শতাংশীয় পয়েন্টে নামিয়ে আনার নির্দেশ দেয়। কিন্তু বেশিরভাগ ব্যাংকই এখনও বাস্তবায়ন করতে পারেনি সেই নির্দেশনা। সংশ্লিষ্টরা বলছেন, আমানতের বিপরিতে সুদ প্রদান, কস্ট অব ফান্ড, সিআরআর ও এসএলআর, পরিচালনা ও প্রশাসনিক খরচ এবং খেলাপি ঋণের উপর নির্ভর করে সুদহার নির্ধারণ। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান কমিয়ে আনা সম্ভব নয়। এই নীতি বাস্তবায়ন করতে সময়ের প্রয়োজন।
