টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সবশেষ টানা ৫ সিরিজ বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। অন্যদিকে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চার ক্যারিয়ানরা।

এই ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবের সঙ্গে একাদশে আছেন টেস্ট নৈপুণ্য দেখানো নাহিদ রানা। আর মিরাজের সঙ্গে স্পিন সামলাবেন রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, এবং জেডেন সিলস।

ইত্তেফাক/জেডএইচ